সৌদি ভূখণ্ডে ইয়েমেনি বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১৫ সৌদি সেনা নিহত
অক্টোবর ১৩, ২০১৬ ০৮:৫৭ Asia/Dhaka
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাদের সঙ্গে লড়াইয়ে সৌদি আরবের অন্তত ১৫ সেনা নিহত হয়েছে। সৌদি আরবের ভেতরে এ লড়াই হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে এ লড়াইয়ে অন্তত ৪০ সৌদি সেনা আহত হয়েছে।
জিজানের পার্বত্য এলাকাগুলেতে অবস্থান গ্রহণ করেছে ইয়েমেনি বাহিনী। তাদের বিরুদ্ধে চালানো সৌদি ব্যর্থ হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। এ অঞ্চলে সৌদি ঘাঁটিগুলো লক্ষ্য করে ইয়েমেনি বাহিনী গোলন্দাজ হামলা চালিয়েছে। হামলায় সৌদি একটি সামরিক যান ধ্বংস হয়েছে।
এর আগে, ইয়েমেনি সেনারা আসির অঞ্চলের খামিস মুশাইত নগরীর একটি সৌদি সামরিক ঘাঁটিতে সফল ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সৌদি অব্যাহত আগ্রাসনের জবাবে এসব হামলা করেছে ইয়েমেন।#
পার্সটুডে/মূসা রেজা/১৩
ট্যাগ