সৌদির পাশবিক হামলার বিরুদ্ধে ইয়েমেনে বিক্ষোভ, প্রতিশোধ নেয়ার শপথ
https://parstoday.ir/bn/news/west_asia-i22843-সৌদির_পাশবিক_হামলার_বিরুদ্ধে_ইয়েমেনে_বিক্ষোভ_প্রতিশোধ_নেয়ার_শপথ
ইয়েমেনের রাজধানী সানায় একটি জানাযা নামাজে সৌদি বাহিনীর বর্বরোচিত হামলার বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানাতে হাজার হাজার ইয়েমেনি রাস্তায় নেমে আসে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ১৪:১৪ Asia/Dhaka
  • সৌদির পাশবিক হামলার বিরুদ্ধে ইয়েমেনে বিক্ষোভ, প্রতিশোধ নেয়ার শপথ

ইয়েমেনের রাজধানী সানায় একটি জানাযা নামাজে সৌদি বাহিনীর বর্বরোচিত হামলার বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানাতে হাজার হাজার ইয়েমেনি রাস্তায় নেমে আসে।

'আলে সৌদ পরিবার ধ্বংস হোক' ইত্যাদি স্লোগানের মাধ্যমে গতকাল (বুধবার) সানার রাস্তায় বহু মানুষ জড়ো হয়ে আলে সৌদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

এছাড়া, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসা সৌদি বাহিনীকে সহযোগিতা দেয়ার জন্য আমেরিকার বিরুদ্ধেও ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিক্ষোভকারীরা।

ইরাকের কারবালায় হযরত ইমাম হোসেন (আ)'র মর্মবিদারী শাহাদাত বার্ষিকী 'পবিত্র আশুরা' উপলক্ষে শোক মিছিলে অংশ নিয়ে বিক্ষোভকারীরা আরো বলেন,'আমরা আমেরিকার কাছে কখনোই নতি স্বীকার করব না।'

গতকাল (বুধবার) একটি টেলিভিশনে দেয়া ভাষণে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি সৌদি বাহিনীর হামলার প্রতিশোধ নেয়ার জন্য ইয়েমেনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, আমেরিকার  প্রত্যক্ষ মদদেই ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব আগ্রাসন চালিয়ে আসছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩