সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i22888-সৌদি_গোয়েন্দা_ড্রোন_ভূপাতিত_করল_ইয়েমেনি_বাহিনী
ইয়েমেনের যোদ্ধারা আজ (বৃহস্পতিবার) সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। রিয়াদের সামরিক বাহিনীর বিরুদ্ধে অব্যাহত পাল্টা হামলার অংশ হিসেবে এ ড্রোন ভূপাতিত করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ২০:১৫ Asia/Dhaka
  • সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী

ইয়েমেনের যোদ্ধারা আজ (বৃহস্পতিবার) সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। রিয়াদের সামরিক বাহিনীর বিরুদ্ধে অব্যাহত পাল্টা হামলার অংশ হিসেবে এ ড্রোন ভূপাতিত করা হয়।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশিন জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান এলাকার কাভিয়া ঘাঁটিতে ড্রোনটিকে ভূপাতিত করেছে ইয়েমেনি বাহিনী।

এদিকে জিজানের আর-রাবুবা এলাকায় ইয়েমেনি স্নাইপারের গুলিতে এক সৌদি সেনা নিহত হয়েছে। এছাড়া, একই এলাকায় সৌদি সামরিক যানের ওপর হামলা করেছে ইয়েমেনি বাহিনী।

গত ২৪ ঘণ্টায় ইয়েমেনি বাহিনী সৌদি আরবের জিজান, নাজরান এবং আসির এলাকায় গুরুত্বপূর্ণ বিজয় লাভ করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩