রাষ্ট্রদূত পরিবর্তন: বাগদাদের আহ্বানে সাড়া দিল রিয়াদ
https://parstoday.ir/bn/news/west_asia-i22996-রাষ্ট্রদূত_পরিবর্তন_বাগদাদের_আহ্বানে_সাড়া_দিল_রিয়াদ
সৌদি কূটনীতিক আব্দুলআযিয আশ-শাম্মারি’কে দেশটির ইরাক দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৬ ০৪:৫১ Asia/Dhaka
  • আব্দুলআযিয আশ-শাম্মারি
    আব্দুলআযিয আশ-শাম্মারি

সৌদি কূটনীতিক আব্দুলআযিয আশ-শাম্মারি’কে দেশটির ইরাক দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

বাগদাদে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত থামের আস-সাবহান ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন অভিযোগ করে তাকে প্রত্যাহার করার জন্য রিয়াদের কাছে আহ্বান জানিয়েছিল বাগদাদ।

শুক্রবার এক টুইটবার্তায় বাগদাদের নয়া চার্জ দ্যা অ্যাফেয়ার্স হিসেবে শাম্মরির সাফল্য কামনা করেছেন সাবহান। রিয়াদ-ভিত্তিক সৌদি সরকারপন্থি দৈনিক আর-রিয়াদ এ খবর জানিয়েছে।

থামের আস-সাবহান

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জামাল গত ২৮ অক্টোবর ঘোষণা করেছিলেন, ইরাক সরকার ৪৯ বছর বয়সি সাবহানের পরিবর্তে অন্য কাউকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে।

তারও আগে বাগদাদে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বহুবার সতর্ক করা হয়েছিল। জুন মাসে স্বয়ং প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সাবহানকে তার কূটনৈতিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ইরাকি রাষ্ট্রদূত যেন হস্তক্ষেপমূলক মন্তব্য ও ক্রিয়াকলাপ থেকে বিরত থাকেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫