ইয়েমেনে সৌদি বিমান হামলা অব্যাহত: অন্তত ৮ নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i23023-ইয়েমেনে_সৌদি_বিমান_হামলা_অব্যাহত_অন্তত_৮_নিহত
ইয়েমেনে সৌদি বিমান হামলায় অন্তত ৮ ব্যক্তি নিহত হয়েছে। রাজধানী সানায় জানাযার নামাজে বর্বরোচিত সৌদি বিমান হামলায় ১৪০ জনের বেশি নিহত এবং পাঁচ শতাধিক আহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ৮ ব্যক্তি প্রাণ হারালো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৬ ০৮:৫৯ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি বিমান হামলা অব্যাহত: অন্তত ৮ নিহত

ইয়েমেনে সৌদি বিমান হামলায় অন্তত ৮ ব্যক্তি নিহত হয়েছে। রাজধানী সানায় জানাযার নামাজে বর্বরোচিত সৌদি বিমান হামলায় ১৪০ জনের বেশি নিহত এবং পাঁচ শতাধিক আহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ৮ ব্যক্তি প্রাণ হারালো।

ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের হিদানের একটি আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় এক মহিলাসহ দুই নিরীহ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আবাসিক ভবন এবং তার আশেপাশের এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই প্রদেশের শা’দা এলাকায় সৌদি ক্ষেপণাস্ত্র হামলায় একজন মহিলা নিহত হয়েছে। এ ছাড়া, উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমরান প্রদেশের হারফ সুফিয়ান এলাকায় সৌদি জঙ্গি বিমানের হামলায় তিন শিশুসহ এক পরিবারের চার জন নিহত হয়েছে। ইবব প্রদেশে সৌদি বিমান হামলায় একজন ইয়েমেনি নিহত এবং তিনজন আহত হয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১৫