ইয়েমেনে জানাযার অনুষ্ঠানে বিমান হামলার কথা স্বীকার করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i23038-ইয়েমেনে_জানাযার_অনুষ্ঠানে_বিমান_হামলার_কথা_স্বীকার_করল_সৌদি_আরব
ইয়েমেনের রাজধানী সানায় জানাযার অনুষ্ঠানে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে সৌদি আরব। গত রোববার পৈশাচিক ওই বিমান হামলায় ১৪০ জনের বেশি নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৬ ১৩:৩১ Asia/Dhaka
  • ইয়েমেনে জানাযার অনুষ্ঠানে বিমান হামলার কথা স্বীকার করল সৌদি আরব

ইয়েমেনের রাজধানী সানায় জানাযার অনুষ্ঠানে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে সৌদি আরব। গত রোববার পৈশাচিক ওই বিমান হামলায় ১৪০ জনের বেশি নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়।

আজ (শনিবার) সৌদি তদন্ত সংস্থার বিবৃতিতে হামলার কথা স্বীকার করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ভুল তথ্যের কারণে এ হামলা চালানো হয়েছিল। অবশ্য প্রথমে হামলা চালানোর কথা অস্বীকার করেছিল সৌদি আরব। কোনো সৌদি জঙ্গি বিমান সেদিন ইয়েমেনে আদৌ হামলা করে নি বলে দাবি করা হয়েছিল।

কিন্তু আজকের বিবৃতিতে সৌদি তদন্ত সংস্থা দাবি করছে, সানায় হামলা চালানোর আগে বিমান হামলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা কমান্ডারের কাছ থেকে এ সংক্রান্ত অনুমতি নেন নি। এতে প্রচলিত নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। সৌদি তদন্ত কমিটি বিমান অভিযান চালানোর নিয়ম রদবদল করার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার আহ্বানও জানিয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১৪