ইয়েমেনি বাহিনীর হামলায় আবারো ৫ সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i23233-ইয়েমেনি_বাহিনীর_হামলায়_আবারো_৫_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহযোগিতায় সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সৌদি বাহিনীর পাঁচ সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৬ ১৪:২০ Asia/Dhaka
  • ইয়েমেনি বাহিনীর হামলায় আবারো ৫  সৌদি সেনা নিহত

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহযোগিতায় সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সৌদি বাহিনীর পাঁচ সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, ইয়েমেনি বাহিনী আজ (সোমবার) জিজান প্রদেশের আল-মোসেম সামরিক ঘাঁটিতে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে পাঁচ সৌদি সেনা নিহত হওয়ার পাশাপাশি আরো ১০ জন আহত হয়। ইয়েমেনি বাহিনীর প্রতিশোধমূলক পাল্টা হামলায় সৌদি বাহিনীর বহু সামরিক যান ধ্বংস হয়েছে বলে ওই সূত্রটি দাবি করেছে।

ইয়েমেনি সেনাবাহিনী এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী জিজান প্রদেশে আল-মাহরুক সামরিক ঘাঁটির উত্তরে এবং আল-কাউয়িয়াহ গ্রামে কাতি্সউ রকেট নিক্ষেপ করার কয়েক ঘন্টা পর এসব হামলার খবর এল। তবে রকেট হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায় নি।  

এছাড়া, গতকাল (রোববার) ইয়েমেনি বাহিনী দেশটির মা'রিব প্রদেশে সিরওয়া এলাকার ওয়াদি আল-রাবিয়ায় হামলা চালালে সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির অনুগত বহু সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি বেশ কিছু সামরিক যান ধ্বংস হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭