পারস্য উপসাগরীয় দেশগুলো দায়েশের পক্ষ নিচ্ছে: ইরাকি প্রধানমন্ত্রী
-
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন,পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু আরব সরকার উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পাশবিক কর্মকাণ্ডে সহায়তা এবং সমর্থন দিচ্ছে।
প্রতিবেশী এবং অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ক্ষোভ প্রকাশ করে বলেন, পারস্য উপসাগর উপকূলবর্তী দেশগুলো দায়েশ সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে। এ সময় তিনি সৌদি আরবের নাম উল্লেখ করেন।
ইরাকের প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি গোষ্ঠীগুলোকে এসব আরব রাষ্ট্র যে মদদ দিচ্ছে তা মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ভালভাবেই জানে।
দায়েশের হুমকি মোকাবেলায় আরব দেশগুলোর অবহেলার বিরুদ্ধে সতর্ক করে দেন তিনি। এবাদি আরো বলেন, দায়েশের উত্থান রাতারাতি হয়নি; বরং আগে থেকেই কিছু দেশ তাদেরকে অর্থ এবং অস্ত্র দিয়ে সমর্থন দিয়েছে এবং হৃষ্টপুষ্ট করেছে।
তিনি বলেন, ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল দখলে নিতে দায়েশকে একই কায়দায় সমর্থন দিয়েছিল তারা। মসুল শহর দায়েশের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে গতকাল থেকে বড় ধরনের অভিযান শুরু হয়েছে বলে এর আগে জানিয়েছেন প্রধানমন্ত্রী এবাদি।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/১৮