রিয়াদের কাছে তেল স্থাপনায় আগুন: ১৭ শ্রমিক আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i23473-রিয়াদের_কাছে_তেল_স্থাপনায়_আগুন_১৭_শ্রমিক_আহত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি তেল স্থাপনায় আগুন লেগে ১৭ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সৌদি আরামকোর অপরিশোধিত তেল স্থাপনায় এ অগ্নিকাণ্ড ঘটে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২০, ২০১৬ ০৬:৫৭ Asia/Dhaka
  • সৌদি একটি তেল স্থাপনা
    সৌদি একটি তেল স্থাপনা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি তেল স্থাপনায় আগুন লেগে ১৭ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সৌদি আরামকোর অপরিশোধিত তেল স্থাপনায় এ অগ্নিকাণ্ড ঘটে।

টুইট বার্তায় অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে আগুন নিয়ন্ত্রণের আনার কথা বলা হয়েছে। এতে ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয় নি। এ ছাড়া, আগুনের কারণে আরামকোর আলওসেয়া তেল স্থাপনার তৎপরতা বন্ধ করতে হয় নি বলেও জানানো হয়েছে।

সৌদি দৈনিক আর রিয়াদ জানিয়েছে, আহত শ্রমিকদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে গত মাসে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি তেল টার্মিনালে আগুন লেগে  ৮ কর্মী আহত হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২০