সৌদির দাম্মামে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২ কর্মকর্তা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i23941-সৌদির_দাম্মামে_বন্দুকধারীদের_হামলায়_নিরাপত্তা_বাহিনীর_২_কর্মকর্তা_নিহত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 'আল-আরাবিয়া' জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২৫, ২০১৬ ১৪:২১ Asia/Dhaka
  • সৌদির দাম্মামে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২ কর্মকর্তা নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 'আল-আরাবিয়া' জানিয়েছে।

আজ (মঙ্গলবার) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন শেষে একটি গাড়িতে করে বাড়ি ফেরার পথে নিরাপত্তা কর্মকর্তারা বন্দুকধারীদের হামলার মুখে পড়ে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

চ্যানেলটির ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দাম্মামের একটি রাস্তায় পুলিশের একাধিক গাড়িকে ঘটনাস্থলে ভিড় করতে দেখা গেছে। গত বছর থেকে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ও দেশটির সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠীর ওপর গুলিবর্ষণ এবং বোমা হামলা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী দাম্মামে গত সেপ্টেম্বরে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিল। এখানে বহু সংখ্যক শিয়া মুসলমানের বসবাস রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫