'ইয়েমেনে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জেদ্দা বিমানবন্দরে হামলা'
https://parstoday.ir/bn/news/west_asia-i24175-'ইয়েমেনে_তৈরি_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_দিয়ে_জেদ্দা_বিমানবন্দরে_হামলা'
ইয়েমেনের সেনাবাহিনী এবং পপুলার কমিটি সৌদি বন্দর নগরী জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। হামলায় ব্যবহৃত বরকান-১ বা আগ্নেয়গিরি-১ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইয়েমেন। দেশটির ওপর রিয়াদের অব্যাহত আগ্রাসী হামলার জবাবে এ হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৬ ০৭:৪৩ Asia/Dhaka
  • 'ইয়েমেনে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জেদ্দা বিমানবন্দরে হামলা'

ইয়েমেনের সেনাবাহিনী এবং পপুলার কমিটি সৌদি বন্দর নগরী জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। হামলায় ব্যবহৃত বরকান-১ বা আগ্নেয়গিরি-১ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইয়েমেন। দেশটির ওপর রিয়াদের অব্যাহত আগ্রাসী হামলার জবাবে এ হামলা চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সাবা নিউজ এজেন্সিকে বলেছে, সাড়ে ১২ মিটার দীর্ঘ ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে। এতে বিমানবন্দরের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

স্থানীয় সময় গতরাত ৯টায় এ হামলা হয়। অবশ্য, সৌদি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বরকান-১’কে প্রতিহত এবং ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। কঠিন বা নিরেট জ্বালানি-চালিত স্কাড শ্রেণির ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ক্ষয়-ক্ষতি হয় নি বলেও খবরে দাবি করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৮