সিরিয়া বিষয়ে আলোচনা করতে তেহরান সফরে এলেন দি মিস্তুরা
-
সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা
সিরিয়ার চলমান সংকটের বিষয়ে আলোচনা করতে তেহরান সফরে এসেছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা। আজ শনিবার মিস্তুরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
আজ (শনিবার) দি মিস্তুরা ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছেন। আরব এবং আফ্রিকা বিষয়ক ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারির আমন্ত্রণে তিনি তেহরান এসেছেন এবং আজই তিনি আনসারির সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর দি মিস্তুরা সিরিয়া সংকট নিয়ে আলোচনা করতে তিনি এরইমধ্যে কয়েকবার ইরান সফর করেন। গত এপ্রিল মাসে তিনি সর্বশেষ তেহরান সফরে এসেছিলেন। সিরিয়া সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের উপায় বের করার লক্ষ্যে জাতিসংঘের এ কর্মকর্তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দশ সফর করছেন। দেশটিতে এ পর্যন্ত চার লাখ বেসামরিক মানুষ নিহত হয়েছে।
এদিকে, চলতি মাসের শুরুতে সিরিয়া বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির সঙ্গেও ব্রাসেলেসে বৈঠক করেন দি মিস্তুরা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মোগেরিনি এর আগে ইরান সফরে এসেছিলেন।#
পার্সটুডে/বাবুল আখতার/১২