সৌদি রাজা সালমানের ভাই তুর্কি বিন আব্দুলআজিজের ইন্তেকাল
-
ভাইয়ের শোকে কাতর রাজা আব্দুলআজিজের এই ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে
সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ আলে সৌদের ভাই তুর্কি বিন আব্দুলআজিজ শনিবার রিয়াদে ইন্তেকাল করেছেন।
শনিবার এক রাজকীয় বিবৃতিতে ৮৩ বছর বয়সি তুর্কির মৃত্যুর খবর প্রচার করা হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এ খবরে বলা হয়েছে, আগামী তিন দিন রাজা সালমান হিতাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে শোক ও সমবেদনা গ্রহণ করবেন।
সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুলআজিজ বিন সৌদের অন্যতম সন্তান তুর্কি বিন আব্দুলআজিজ ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি সৌদি আরবের উপ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া, তাকে বড় ধরনের কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে দেখা যায়নি।
তুর্কি বিন আব্দুলআজিজের মরদেহ বা জানাযা’র কোনো ছবি প্রকাশিত হয়নি। তবে ভাইয়ের শোকে কাতর রাজা আব্দুলআজিজের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩