বায়তুল মোকাদ্দাসে উম্মুল কারা মসজিদ ধ্বংস; মুফতির নিন্দা
https://parstoday.ir/bn/news/west_asia-i25921-বায়তুল_মোকাদ্দাসে_উম্মুল_কারা_মসজিদ_ধ্বংস_মুফতির_নিন্দা
ইহুদিবাদী ইসরাইলি সেনারা বায়তুল মোকাদ্দাসের 'সুর বাহার' উপশহরে একটি মসজিদ ধ্বংস করে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৬ ২০:২৬ Asia/Dhaka
  • বায়তুল মোকাদ্দাসের আল-আকসা মসজিদ এলাকা (ফাইল ফটো)
    বায়তুল মোকাদ্দাসের আল-আকসা মসজিদ এলাকা (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলি সেনারা বায়তুল মোকাদ্দাসের 'সুর বাহার' উপশহরে একটি মসজিদ ধ্বংস করে দিয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বায়তুল মোকাদ্দাসের দক্ষিণ-পূর্ব অংশের সুর বাহার উপশহরের উম্মুল কারা মসজিদটি গতকাল বুলডোজারের সাহায্যে ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী। অনুমতি ছাড়াই মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ এনে তা ধ্বংস করা হয়। 

বায়তুল মোকাদ্দাসের গ্র্যান্ড মুফতি মোহাম্মাদ হোসেন আজ (বুধবার) ওই ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছেন। ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত মসজিদসহ মুসলমানদের বহু স্থাপনা ধ্বংস করে দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬