ইয়েমেনি যোদ্ধাদের হামলায় ৩ সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i26734-ইয়েমেনি_যোদ্ধাদের_হামলায়_৩_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনি বাহিনীর পৃথক দুই হামলায় সৌদি তিন সেনা নিহত হয়েছে। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী আসির অঞ্চলে এ হামলা চালানো হয়েছে। হামলায় ইয়েমেনি সেনাদের সহায়তা করেছে দেশটির পপুলার কমিটির যোদ্ধারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৬ ০৬:২০ Asia/Dhaka
  • ইয়েমেনি যোদ্ধাদের হামলায় ৩ সৌদি সেনা নিহত

ইয়েমেনি বাহিনীর পৃথক দুই হামলায় সৌদি তিন সেনা নিহত হয়েছে। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী আসির অঞ্চলে এ হামলা চালানো হয়েছে। হামলায় ইয়েমেনি সেনাদের সহায়তা করেছে দেশটির পপুলার কমিটির যোদ্ধারা।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের বর্বরোচিত অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে এ হামলা চালানো হয়। আল-আলাব সীমান্তপথের কাছে চালানো ইয়েমেনি স্নাইপারদের হামলায় এ তিন সৌদি সেনা নিহত হয়। আরবিভাষী টিভি চ্যানেল আল-মাশিরাহ এ খবর দিয়েছে।

এতে আরো বলা হয়েছে, ইয়েমেনি সেনা এবং পপুলার কমিটির যোদ্ধারা একই অঞ্চলে সৌদি সামরিক শিবিরে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলাও করেছে। অবশ্য তাৎক্ষণিক ভাবে এ হামলার ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায় নি।

এ ছাড়া, আসিরের রাবুয়া এলাকায় ইয়েমেনি বাহিনীর অবস্থানের ওপর সৌদি সেনাদের হামলার প্রচেষ্টা ঠেকিয়ে দেয়া হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬