ইয়েমেনে শক্তিশালী বোমা বিস্ফোরণে হাদিপন্থি ৪৫ সেনা নিহত
-
শনিবারের হামলায় আহত একজন সেনাকে হাসপাতালে নেয়া হচ্ছে
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে এক শক্তিশালী বোমা হামলায় পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত অন্তত ৪৫ সেনা নিহত হয়েছে। একজন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শনিবারের ওই বিস্ফোরণে আরো অন্তত ৫০ সেনা আহত হয়েছে।
একটি সেনা ঘাঁটিতে শত শত সৈন্য যখন তাদের বেতন নেয়ার জন্য অপেক্ষা করছিল তখন তাদের ভিড়ের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি প্রকাশ করে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। সৌদি সমর্থিত সৈন্যদের নিয়ন্ত্রণে থাকা এডেন শহরে শনিবারের হামলার এ দায় স্বীকারের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইয়েমেনে সৌদি আগ্রাসনের সুযোগে দেশটিতে বিশৃঙ্খলা ও গোলযোগের বিস্তার ঘটানোর চেষ্টা করছে তাকফিরি জঙ্গিরা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১