ইয়েমেনে নিষিদ্ধ গুচ্ছ বোমা হামলার কথা স্বীকার করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i28714-ইয়েমেনে_নিষিদ্ধ_গুচ্ছ_বোমা_হামলার_কথা_স্বীকার_করল_সৌদি_আরব
দারিদ্র পীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনে ভয়াবহ আগ্রাসনে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহারের কথা স্বীকার করেছে সৌদি আরব। দেশটির সেনা মুখপাত্র আহমেদ আল-আসিরি সোমবার বলেছেন, ইয়েমেনে চালানো হামলায় ‘সীমিত পর্যায়ে’ ব্রিটেনে তৈরি বিএল৭৫৫ গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৬ ০৪:৩৪ Asia/Dhaka
  • সৌদি সেনা মুখপাত্র আহমেদ আল-আসিরি
    সৌদি সেনা মুখপাত্র আহমেদ আল-আসিরি

দারিদ্র পীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনে ভয়াবহ আগ্রাসনে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহারের কথা স্বীকার করেছে সৌদি আরব। দেশটির সেনা মুখপাত্র আহমেদ আল-আসিরি সোমবার বলেছেন, ইয়েমেনে চালানো হামলায় ‘সীমিত পর্যায়ে’ ব্রিটেনে তৈরি বিএল৭৫৫ গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে।

একইসঙ্গে তিনি দাবি করেছেন, বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার কাজেই কেবল এ বোমা ব্যবহার করা হয়েছে। এ ছাড়া, এই বোমা নিষিদ্ধ করার আন্তর্জাতিক দলিলে সৌদি আরব সই করেনি বলেও জানান তিনি।

সৌদি সেনা মুখপাত্র বলেন, রিয়াদ গুচ্ছ বোমা ব্যবহার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই তথ্য ব্রিটিশ সরকারকে জানিয়ে দেয়া হয়েছে।

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত জোটের বিমান হামলায় গুচ্ছ বোমা ব্যবহৃত হওয়ার বিষয়টি সম্প্রতি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক তদন্তে ধরা পড়ে। ওই তদন্তের খবর প্রকাশিত হওয়ার পর সৌদি সরকারের পক্ষ থেকে এ স্বীকারোক্তি এল। চলতি মাসের গোড়ার দিকে ইয়েমেনের প্রধানমন্ত্রী আব্দুলআযিয বিন হাবতুর তার দেশে যুদ্ধাপরাধ করার জন্য সৌদি আরব ও ব্রিটেনকে দায়ী করেন।

সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে।  এতে ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০