ইয়েমেনে আগ্রাসন চলছে; পাল্টা হামলায় ২ সৌদি সেনা নিহত
ডিসেম্বর ২২, ২০১৬ ১৬:৩৩ Asia/Dhaka
সৌদি আরবের জঙ্গি বিমানগুলো আজও ইয়েমেনের সা'দা প্রদেশে বোমাবর্ষণ করেছে। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, সা'দা প্রদেশের 'আলে আল-সাইফি' এলাকায় বোমা হামলায় অনেকেই হতাহত হয়েছে। তবে হতাহতের সঠিক পরিসংখ্যান এখনও স্পষ্ট নয়।
এদিকে, হামলার জবাবে নাজরানে দুই সৌদি সেনাকে হত্যা করেছে ইয়েমেনের স্নাইপাররা। আল-আলম টিভি চ্যানেল এ খবর দিয়েছে। এছাড়া, ইয়েমেনের উত্তরে আল-জৌফ প্রদেশে সন্ত্রাসীদের হামলায় সৌদি আরবের কয়েকজন অনুচর প্রাণ হারিয়েছে।
২০১৫ সালের মার্চ থেকে মার্কিন সমর্থনে ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে সৌদি আরব। পদত্যাগী প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনাসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নের জন্য এ হামলা চালাচ্ছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২
ট্যাগ