ইরাকে বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i29563-ইরাকে_বেসামরিক_নাগরিক_হত্যার_কথা_স্বীকার_করল_আমেরিকা
ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে বেসামরিক অবস্থানে হামলা চালানোর কথা স্বীকার করেছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনী বলেছে, এ হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ০৫:১১ Asia/Dhaka
  • ইরাকে বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করল আমেরিকা

ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে বেসামরিক অবস্থানে হামলা চালানোর কথা স্বীকার করেছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনী বলেছে, এ হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকার কমবাইন্ড জয়েন্ট স্ট্রাইক ফোর্স বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, নেইনাভা প্রদেশের রাজধানী মসুলের কাছে দায়েশ জঙ্গিদের বহনকারী একটি ভ্যানের ওপর বিমান হামলা চালানো হয়।  কিন্তু পরে বোঝা যায়, ওই ছিল একটি হাসপাতালের পার্কিং এলাকা। ফলে হামলায় বেসামরিক মানুষের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ হামলার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের পর অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এর রিপোর্ট প্রকাশ করা হবে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

এর আগে গত ৯ ডিসেম্বর মার্কিন জঙ্গি বিমান মসুলে ইরাকি সেনাবাহিনীর একটি অবস্থানে হামলা চালায়। এতে অন্তত ৯০ ইরাকি সৈন্য নিহত ও অপর প্রায় ১০০ জন আহত হয়। হামলায় ইরাকি সেনাবাহিনীর আটটি সাঁজোয়া যান ও চারটি হামভি সামরিক ট্রাক ধ্বংস হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০