ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে ডুবল সৌদি গানবোট
জানুয়ারি ০৪, ২০১৭ ১৩:১৪ Asia/Dhaka
-
শত্রুতে প্রতিহত করতে প্রস্তুত হুথি যোদ্ধা
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় আজ (বুধবার) সৌদি আরবের একটি গানবোট ধ্বংস হয়েছে। লোহিত সাগরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলের কাছে এ গানবোটটি নোঙ্গর করেছিল।
ইয়েমেনের আল-মাসিরাহ চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের তায়িজ প্রদেশের বন্দরনগরী মোখার উপকূলে গানবোটের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে একতরফা আগ্রাসন চালিয়ে আসছে সৌদি বাহিনী। তবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা ও ইয়েমেনি সেনাবাহিনী।#
পার্সটুডে/মূসা রেজা/৪
ট্যাগ