বেতনের জন্য বিক্ষোভ; বিদেশি শ্রমিকদের পিঠে সৌদি চাবুক
https://parstoday.ir/bn/news/west_asia-i30109-বেতনের_জন্য_বিক্ষোভ_বিদেশি_শ্রমিকদের_পিঠে_সৌদি_চাবুক
সৌদি আরবে কর্মরত বিদেশি নির্মাণ শ্রমিকরা তাদের পাওনা বেতনের দাবিতে বিক্ষোভ করায় কয়েক ডজন শ্রমিককে চার মাসের জেল ও ৩০০ চাবুক মারা নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। কয়েক মাস আগে শ্রমিকরা ওই বিক্ষোভ করে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৭ ২১:৩৪ Asia/Dhaka
  • সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিক
    সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিক

সৌদি আরবে কর্মরত বিদেশি নির্মাণ শ্রমিকরা তাদের পাওনা বেতনের দাবিতে বিক্ষোভ করায় কয়েক ডজন শ্রমিককে চার মাসের জেল ও ৩০০ চাবুক মারা নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। কয়েক মাস আগে শ্রমিকরা ওই বিক্ষোভ করে।

গতকাল পবিত্র মক্কার একটি আদালত কয়েক ডজন শ্রমিকের বিরুদ্ধে এ রায় দেয়। বিক্ষোভের সময় শ্রমকিরা সরকারি সম্পত্তি ধ্বংস কিংবা ক্ষতি করেছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া, এসব শ্রমিকের বিরুদ্ধে বিক্ষোভ উসকে দেয়ারও অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভকারী কয়েকজন শ্রমিককে ৪৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

সৌদি আরবের বিন লাদেন গ্রুপ ও সৌদি ওজের কোম্পানি এসব শ্রমিককে নিয়োগ দিয়েছে। সৌদি আরবে তেলের দাম কমে যাওয়ায় গত কয়েক মাস ধরে এসব শ্রমিকের বেতন দেয়া হয় না। শ্রমিকরা ভবন নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল।

দৈনিক আরব নিউজ জানিয়েছে, বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করা শ্রমিকরা কয়েকটি বাসে আগুন লাগিয়েছিল এবং বাসগুলো ছিল বিন লাদেন গ্রুপের মালিকানাধীন। এক সময় সৌদি আরবের সরকার দুহাতে অর্থ ওড়ালেও আন্তর্জাতিক বাজারে এখন তেলের দাম পড়ে যাওয়ায় বিদেশি শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারছে না। গত কয়েক মাসে সৌদি আরবে কয়েকদফা শ্রমিক বিক্ষোভ হয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪