সৌদি রাজবংশকে অবমাননা করার দায়ে এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড
জানুয়ারি ২৩, ২০১৭ ১৪:১৬ Asia/Dhaka
-
রিয়াদের বিশেষ ফৌজদারি আদালত
সৌদি আরবের ক্ষমতাসীন আলে সৌদ রাজবংশকে অবমাননা করে টুইটারে বার্তা দেয়ার দায়ে দেশটির এক নাগরিককে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি এ ব্যক্তির বিরুদ্ধে আরো কিছু শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়েছে।
রাজধানী রিয়াদের বিশেষ ফৌজদারি আদালত আজ(সোমবার) এ রায় ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, টুইটার বার্তায় আলে-সৌদ এবং সৌদি সামরিক বাহিনীকে ‘ধর্মত্যাগী’ হিসেবে অভিহিত করা হয়েছে। সৌদি চ্যানেল আল-একবারিয়া এ খবর দিয়েছে।
এ খবরে আরো বলা হয়েছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবং আল-কায়েদা গোষ্ঠীর সঙ্গে এ ব্যক্তির যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে আদালত।#
পার্সটুড/মূসা রেজা/২৩
ট্যাগ