নতুন বসতি নির্মাণের ঘোষণা ট্রাম্পের জন্য পরীক্ষা: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i31805-নতুন_বসতি_নির্মাণের_ঘোষণা_ট্রাম্পের_জন্য_পরীক্ষা_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি নির্মাণের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য পরীক্ষা স্বরূপ। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ট্রাম্প আমলের পার্থক্য কী হয়, নতুন বসতি নির্মাণের মাধ্যমে তা যাচাই করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৭ ০৮:৫৮ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি নির্মাণের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য পরীক্ষা স্বরূপ। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ট্রাম্প আমলের পার্থক্য কী হয়, নতুন বসতি নির্মাণের মাধ্যমে তা যাচাই করা হবে।

নেতানিয়াহু ইহুদিবাদী মন্ত্রিসভায় বক্তৃতা করার সময় ঘোষণা করেন, “ওবামা প্রশাসনের সময়কাল থেকে এখন আমরা নতুন এবং ভিন্ন অনেক কিছুই করতে যাচ্ছি।”

গত মঙ্গলবার ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় ঘোষণা করেছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ২,৫০০ বসতি নির্মাণ করা হবে। ইসরাইলের এ ঘোষণায় সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। বিষয়টি ইসরাইলের মন্ত্রিসভা অনুমোদনও করেছে।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ওবামার আট বছরের শাসনামলে ইসরাইল বহু সমস্যার মোকাবেলা করেছে; তারপর এই অনুমোদন দেয়া হলো। তিনি জানান, শুধু বসতি নির্মাণ করা হবে না বরং পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম নিয়ে আলাদা কিছু পদক্ষেপ নেয়া হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬