ইয়েমেনি বাহিনীর হামলায় ৭ সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i32431-ইয়েমেনি_বাহিনীর_হামলায়_৭_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনের পপুলার কমিটির সমর্থনপুষ্ট সেনাবাহিনীর হামলায় অন্তত সাত সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় নাজরান এবং জিজান সীমন্তের কাছে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনে রিয়াদের শাসকগোষ্ঠীর অব্যাহত আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৭ ২০:২৯ Asia/Dhaka
  • ইয়েমেনি বাহিনীর হামলায় ৭ সৌদি সেনা নিহত

ইয়েমেনের পপুলার কমিটির সমর্থনপুষ্ট সেনাবাহিনীর হামলায় অন্তত সাত সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় নাজরান এবং জিজান সীমন্তের কাছে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনে রিয়াদের শাসকগোষ্ঠীর অব্যাহত আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়।

ইয়েমেনের আরবি চ্যানেল আল-মাসিরাহ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, নাজারানের সৌদি আল-তালা সামরিক ঘাঁটিতে স্নাইপার হামলায় দুই সেনা নিহত হয়েছে।  একই এলাকার আল-মাখারোগ ঘাটিতে রকেট চালিত গ্রেনেড হামলায় আরো তিন সৌদি সেনা নিহত হয়।

এ ছাড়া, জিজানের আল-কাইস সামরিক ঘাঁটিতে ইয়েমেনি বাহিনীর হামলায় আরো দুই সৌদি সেনা নিহত হয়। একই অঞ্চলে অন্য দুই ঘাঁটিতে আলাদা হামলা করে সৌদি ৪ সামরিক গাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৫