পবিত্র কাবা ঘরে আগুন দিতে চেয়েছিল এক ব্যক্তি: স্পুৎনিকের খবর
বিশ্বের পবিত্রতম স্থান কাবা ঘরে আগুন দেয়ার চেষ্টাকারী এক ব্যক্তিকে আটক করেছে সৌদি পুলিশ। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে এ তথ্য জানিয়েছে অনেক সৌদি নাগরিক।
এসব তথ্য জানিয়ে রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুৎনিক লিখেছে, কাবা ঘরের পর্দায় পেট্রল ঢেলে সেখানে আগুন দেয়ার ইচ্ছা ছিল আটক ওই ব্যক্তির। কিন্তু তার এ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আটক ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলে অনেকেই মন্তব্য করেছেন। কাবা ঘর তাওয়াফকারীরা আটক ব্যক্তির ফাঁসি দাবি করেছেন।
আল্লাহর ঘর বা কাবা শরীফ হচ্ছে সব মুসলমানের কেবলা। এটি হচ্ছে বিশ্বের পবিত্রতম স্থান। প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবাঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর নির্দেশে ফেরেশতারা কাবাঘর নির্মাণ করেন। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭