ইরানের সঙ্গে সহযোগিতা করুন: আরব দেশগুলোকে হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i32852-ইরানের_সঙ্গে_সহযোগিতা_করুন_আরব_দেশগুলোকে_হিজবুল্লাহ
ইসলামি প্রজতন্ত্র ইরানকে সহযোগিতা করার জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি জোর দিয়ে বলেছে, ইসলামি প্রজতন্ত্র ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখলে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব যা আমেরিকা ও ইসরাইল চায় না।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ১৫:৩৬ Asia/Dhaka
  • হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম
    হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম

ইসলামি প্রজতন্ত্র ইরানকে সহযোগিতা করার জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি জোর দিয়ে বলেছে, ইসলামি প্রজতন্ত্র ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখলে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব যা আমেরিকা ও ইসরাইল চায় না।

ইরানের ইসলামি বিপ্লবের ৩৮তম বিজয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে দেয়া বক্তৃতায় হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম এ আহ্বান জানান। তিনি বলেন, “যদি পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সমৃদ্ধ ও নির্ঝঞ্ঝাট জীবন চায় তাহলে তাদের উচিত ইরানকে সহযোগিতা করা।” শেখ কাসিম আরো বলেন, ইরানের সঙ্গে কাজ করার অর্থ হচ্ছে পারস্য উপসাগরীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য মূল শক্তির সঙ্গে কাজ করা। ইরানকে তিনি এ অঞ্চলের ভবিষ্যত বলেও উল্লেখ করেন।

শেখ নাঈম কাসেম বলেন, ইরান সবসময় সম্পর্ক প্রতিষ্ঠার জন্য নিজের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু সৌদি আরব ও আঞ্চলিক বেশ কয়েকটি দেশ তা প্রত্যাখ্যান করেছে। কারণ আমেরিকা ও ইসরাইল চায় না- আরব দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করুক। তিনি বলেন, ইরানের সমর্থন পেয়ে হিজবুল্লাহ নিজেকে ধন্য মনে করে কারণ ইরান এমন একটি দেশ যে দিতে জানে, নিতে চায় না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২