পশ্চিম তীর পূর্ণ দখলে নেয়ার প্রতি সমর্থন দিলেন ইসরাইলি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i32970-পশ্চিম_তীর_পূর্ণ_দখলে_নেয়ার_প্রতি_সমর্থন_দিলেন_ইসরাইলি_প্রেসিডেন্ট
ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট রোজেন রেভলেন বলেছেন, তিনি অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের ওপর তেলআবিবের পূর্ণ দখলদারিত্বের বিষয়টি সমর্থন করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১৬:৩৮ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট রোজেন রেভলেন
    ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট রোজেন রেভলেন

ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট রোজেন রেভলেন বলেছেন, তিনি অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের ওপর তেলআবিবের পূর্ণ দখলদারিত্বের বিষয়টি সমর্থন করেন।

গতকাল (সোমবার) পূর্ব জেরুজালেম আল কুদসে ফিলিস্তিনে বসতিস্থাপন শীর্ষক একটি সম্মেলনে দেয়া বক্তৃতায় রেভলেন বলেন, ইসরাইল যদি পশ্চিম তীরের ওপর পুরো দখলদারিত্ব প্রতিষ্ঠা করে তবে সেখানে বসবাসরত সব ফিলিস্তিনিকে ইসরাইলের নাগরিকত্ব দিতে হবে। ইসরাইলি এবং অ-ইসরাইলিদের জন্য আলাদা কোনো আইনও থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, তেল আবিব সরকারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি পৃথক ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কঠোর বিরোধী। এ সম্পর্কে ইসরাইলের পাবলিক সিকিউরিটি মন্ত্রী গিলাদ এরদান আরো বলেছেন, নেতানিয়াহু সরকারের কেউ বিশ্বাস করে না যে, আগামি কয়েক বছরের মধ্যে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা উচিত। যদিও প্রধানমন্ত্রী নেতানিয়াহু কখনই কথিত দ্বি-রাষ্ট্র সমাধান নীতির প্রকাশ্য বিরোধীতা করেন নি, তবে ফিলিস্তিনিরা বলে আসছে, তেল আবিব সরকারের অব্যাহত বসতি কার্যক্রম প্রমাণ করে, নেতানিয়াহু এ নীতির প্রতি মোটেও প্রতিশ্রুতিবদ্ধ নন।

গত ২০ জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর থেকে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ স্থাপন করতে তেল আবিব আরো বেপরোয়া হয়ে উঠেছে। এমন কি ইহুদিবাদী ইসরাইল সরকার পশ্চিম তীরে হাজার হাজার নতুন বসতিস্থাপনের পরিকল্পণা করছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪