আরো এক সৌদি ড্রোনকে ভূপাতিত করল ইয়েমেনের হুথি যোদ্ধারা
ফেব্রুয়ারি ১৫, ২০১৭ ০৮:৩৭ Asia/Dhaka
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের একটি ড্রোনকে ভূপাতিত করেছে। সৌদি আগ্রাসনে বিধ্বস্ত দেশটির কেন্দ্রীয় প্রদেশ মারি’বে এ ড্রোনকে ভূপাতিত করা হয়।
ইয়েমেনের সামরিক সূত্র থেকে বলা হয়েছে, মারি’বের সিনরওয়া জেলায় ড্রোনটি অভিযান চালানোর সময় গুলি করে ভূপাতিত করা হয়।
গত শনিবার তায়ে’জ প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় বহু হতাহত হওয়ার পরই এ ড্রোনকে ধ্বংস করা হলো।
জাতিসংঘের হিসাব মোতাবেক নির্বিচারে সৌদি হামলায় ইয়েমেনে অন্তত ১০ মানুষ মারা গেছে এবং আহত হয়েছে ৪০ হাজার । ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব এক তরফা আগ্রাসন শুরু করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৫
ট্যাগ