ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়ায় ইরানের প্রশংসা করলেন নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i33290-ফিলিস্তিনিদের_প্রতি_সমর্থন_দেয়ায়_ইরানের_প্রশংসা_করলেন_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রশংসা করেছেন। কোনো কোনো আরব দেশ যখন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে গাঁটছাড়া বাধছে তখন এ প্রশংসা করা হলো।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ০৫:৫৬ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়ায় ইরানের প্রশংসা করলেন নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রশংসা করেছেন। কোনো কোনো আরব দেশ যখন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে গাঁটছাড়া বাধছে তখন এ প্রশংসা করা হলো।

ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি’কে সোমবার দেয়া সাক্ষাৎকারে তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন,  ফিলিস্তিনের গণঅভ্যুত্থান ইনতিফাদার প্রতি সমর্থন জানিয়ে সম্মেলনের আয়োজন করে ফিলিস্তিনিদের প্রতি সংহতির শক্তিশালী বার্তা দিচ্ছে ইরান।

ইরানের এ তৎপরতার মধ্য দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তা ফিলিস্তিনিদের দেয়া হলো তা হলো, তোমাদের একা ছেড়ে দেয়া হয় নি এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী দেশ তোমাদের পাশে রয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া, এ সম্মেলনের অনুষ্ঠানের সময়কেও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, কথিত দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধানের বিষয়ে সম্প্রতি আমেরিকার নীতি পরিবর্তন করার সময়েই এ সম্মলেন অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন এ নীতি পরিবর্তনকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে মিথ্যার যে খেলা ইহুদিবাদী ইসরাইল চালাচ্ছিল এর মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটেছে। এ ছাড়া, ব্যক্তিগত ভাবে একে ইতিবাচক বলেও মনে করেন তিনি। এর মধ্য দিয়ে তেলআবিবের সত্যিকার অভিলাষের প্রকাশ ঘটেছে বলেও জানান তিনি।

ফিলিস্তিন নিয়ে দু’দিনের সম্মলেন আজ আরো পরে শুরু তেহরানে শুরু হবে। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৮০টি প্রতিনিধিদল অংশ নেবে। সব মিলিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর জন্য তেহরান সম্মেলনে ৭০০ বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। সম্মেলনে অংশ নেবেন ফিলিস্তিনপন্থি বহু সংগঠনের প্রতিনিধি।

ইরানের পক্ষ থেকে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি এবং বিচারবিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্য ও সম্মেলনের মুখপাত্র কাজেম জালালি।#

পার্সটুডে/মূসা রেজা/২১