অবরুদ্ধ গাজার সুড়ঙ্গপথে বিস্ফোরণ ঘটালো মিশর; ৩ জনের শাহাদাৎ
https://parstoday.ir/bn/news/west_asia-i33676-অবরুদ্ধ_গাজার_সুড়ঙ্গপথে_বিস্ফোরণ_ঘটালো_মিশর_৩_জনের_শাহাদাৎ
মিশরের সেনাবাহিনী গাজার রাফাহ সীমান্তে ফিলিস্তিনিদের একটি টানেল বা সুড়ঙ্গপথে বিস্ফোরণ ঘটিয়েছে। এর ফলে তিন ফিলিস্তিনি শহীদ ও পাঁচ জন আহত হয়েছে। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ১৮:৩২ Asia/Dhaka
  • টানেলের ভেতরে সংস্কার কাজ করছে কয়েক জন ফিলিস্তিনি
    টানেলের ভেতরে সংস্কার কাজ করছে কয়েক জন ফিলিস্তিনি

মিশরের সেনাবাহিনী গাজার রাফাহ সীমান্তে ফিলিস্তিনিদের একটি টানেল বা সুড়ঙ্গপথে বিস্ফোরণ ঘটিয়েছে। এর ফলে তিন ফিলিস্তিনি শহীদ ও পাঁচ জন আহত হয়েছে। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুড়ঙ্গপথটি মেরামতের কাজ করছিল কয়েকজন ফিলিস্তিনি। আর এ সময়ই সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। ওই সুড়ঙ্গপথটিও মিশর থেকে খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্য সংগ্রহের জন্য ব্যবহার করতো ফিলিস্তিনিরা। 

প্রায় দশ বছর ধরে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। অবরুদ্ধ ফিলিস্তিনিরা এর আগে বেঁচে থাকার তাগিদে সুড়ঙ্গপথের মাধ্যমে মিশর থেকে খাদ্য ও ওষুধের মতো পণ্য সংগ্রহ করতো। কিন্তু মিশরের বর্তমান সরকার এরইমধ্যে ফিলিস্তিনিদের শতশত টানেল ধ্বংস করে দিয়েছে। এর ফলে গাজার অধিবাসীদের জীবন আরও দুর্বিসহ হয়ে পড়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭