ইসরাইলি বাহিনীর বর্বরতা: ঘরে ঢুকে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
https://parstoday.ir/bn/news/west_asia-i34018-ইসরাইলি_বাহিনীর_বর্বরতা_ঘরে_ঢুকে_ফিলিস্তিনিকে_গুলি_করে_হত্যা
অধিকৃত ফিলিস্তিনের রামাল্লায় ঘরে ঢুকে এক তরুণ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ০৬, ২০১৭ ০৯:০০ Asia/Dhaka
  • ইসরাইলি বাহিনীর বর্বরতা: ঘরে ঢুকে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

অধিকৃত ফিলিস্তিনের রামাল্লায় ঘরে ঢুকে এক তরুণ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা।

আজ (সোমবার) খুব ভোরে রামাল্লার কেন্দ্রস্থলের কাদদুরা শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনী ঢুকে পড়লে ফিলিস্তিনি তরুণরা প্রতিহত করার চেষ্টা করে। তরুণদের ইট-পাটকেলের জবাবে কাঁদানে গ্যাস এবং নির্বিচারে গুলি ছোঁড়ে ইসরাইলি বাহিনী।

এক পর্যায়ে, ইসরাইলি বাহিনী ঘরে ঢুকে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনের স্যাটেলাইট চ্যানেল আল-আকসা এ খবর দিয়েছে। ইসরাইলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি তরুণ আহত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৬