ইয়েমেনি বাহিনীর হামলায় ২ সৌদি সেনা এবং ২ ভাড়াটে যোদ্ধা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i34278-ইয়েমেনি_বাহিনীর_হামলায়_২_সৌদি_সেনা_এবং_২_ভাড়াটে_যোদ্ধা_নিহত
ইয়েমেনি বাহিনীর হামলায় ২ সৌদি সেনা এবং ২ ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। ইয়েমেনি সৌদি আরবের চলমান আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০১৭ ১৫:৩০ Asia/Dhaka
  • ইয়েমেনি বাহিনীর হামলায় ২ সৌদি সেনা এবং ২ ভাড়াটে যোদ্ধা নিহত

ইয়েমেনি বাহিনীর হামলায় ২ সৌদি সেনা এবং ২ ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। ইয়েমেনি সৌদি আরবের চলমান আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত নাজরানের একটি সেনা ঘাটিতে গতকাল এ হামলা চালানো হয়। ইয়মেনের আল-মাসিরাহ টেলিভিশন এ খবর দিয়েছে। পাশাপাশি ইয়েমেনি বাহিনী নাজরানের আরেকটি সৌদি স্থাপনায়ও গোলাবর্ষণ করেছে। 

এদিকে ইয়েমেনের জাওফ প্রদেশে ইয়েমেনি বাহিনীর হামলায় সৌদিপন্থি ৮ সন্ত্রাসী নিহত এবং অনেকে আহত হয়েছে।

২০১৫ সালে ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে এক তরফা আগ্রাসন শুরু করেছে সৌদি আরব। এ ছাড়া, দেশটির বিরুদ্ধে বিমান এবং নৌ অবরোধ দিয় রেখেছে রিয়াদ।#

পার্সটুডে/মূসা রেজা/১০