আগ্রাসন বন্ধের দাবিতে সানার জাতিসংঘ দফতরের সামনে ইয়েমেনি নারীদের অবস্থান
https://parstoday.ir/bn/news/west_asia-i34502-আগ্রাসন_বন্ধের_দাবিতে_সানার_জাতিসংঘ_দফতরের_সামনে_ইয়েমেনি_নারীদের_অবস্থান
ইয়েমেনের রাজধানী সানার জাতিসংঘ দফতরের সামনে অবস্থান ধর্মঘট করেছেন অনেক ইয়েমেনি নারী। সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসন বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৪, ২০১৭ ২১:১০ Asia/Dhaka
  • আগ্রাসন বন্ধের দাবিতে সানার জাতিসংঘ দফতরের সামনে ইয়েমেনি নারীদের অবস্থান

ইয়েমেনের রাজধানী সানার জাতিসংঘ দফতরের সামনে অবস্থান ধর্মঘট করেছেন অনেক ইয়েমেনি নারী। সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসন বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট করা হয়।

এ ছাড়া, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের বিমান ও নৌ অবরোধ তুলে নেয়ার দাবি সংবলিত ব্যানার তাদের হাতে ছিল। ইয়েমেনে খাদ্য এবং ওষুধপত্র সরবরাহ করতে দেয়ার জন্য সৌদি আরব ও তার মিত্রদের ওপর জাতিসংঘকে চাপ দেয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান স্টিফেন ও’ব্রেইন এর আগে ইয়েমেন পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে অভিহিত করেছিলেন।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে একক ভাবে ইয়েমেনের বিরুদ্ধে হামলা শুরু করেছে সৌদি আরব। এতে এ পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ নিহত এবং ৪০ হাজার আহত হয়েছে। দেশটিতে হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৪