বিনা ঘোষণায় দুই মহড়ায় নেমেছে ইসরাইলি সেনাবাহিনী
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে দু’টি সামরিক মহড়ার আয়োজন করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং মিশরের সিনাই উপত্যকায় যখন উত্তেজনা চলছে তখন এ দুই মহড়ার আয়োজন করা হলো।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রিজার্ভ সেনাদের নিয়ে বিনা ঘোষণায় রোববার থেকে একটি মহড়া শুরু হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য এ মহড়া চালানো হচ্ছে।
দক্ষিণ থেকে কথিত হুমকির মোকাবেলায় সেনারা নানা ধরণের অনুশীলন করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। গাজা এবং সিনাইয়ে চলমান উত্তেজনার সঙ্গে মহড়ার কোনো সম্পর্ক নেই দাবি করেছেন ইহুদিবাদী ইসরাইলের এক মুখপাত্র।
তিনি আরো দাবি করেন, মহড়ার পরিকল্পনা আগেই করা হয়েছিল। একটি মহড়া চলছে নেগেব মরুভূমিতে। ওই মহড়া বুধবার শেষ হবে বলেও এতে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২০