ইসরাইলি কামানের গোলায় ফিলিস্তিনি কিশোর শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i34888-ইসরাইলি_কামানের_গোলায়_ফিলিস্তিনি_কিশোর_শহীদ
ইহুদিবাদী ইসরাইলের কামানের গোলায় অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক কিশোর শহীদ এবং অপরজন আহত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২২, ২০১৭ ০৬:৫২ Asia/Dhaka
  • ইসরাইলি কামানের গোলায় ফিলিস্তিনি কিশোর শহীদ

ইহুদিবাদী ইসরাইলের কামানের গোলায় অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক কিশোর শহীদ এবং অপরজন আহত হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় গাজার রাফা নগরীর পূর্বে আজ (বুধবার) খুব ভোরে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনি তরুণদের এক সমাবেশ লক্ষ্য করে গোলা ছোঁড়া হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান।

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী কামানের গোলা ছোঁড়ার কথা নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ দেয়া হয় নি।

২০০৭ সাল থেকে গাজাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ ছাড়া, মাঝে মাঝে ইসরাইলি হামলার শিকার হয়ে থাকে উপকূলীয় এ অঞ্চল।#

পার্সটুডে/মূসা রেজা/২২