ইয়েমেনে 'খোলা আকাশ থেকে গণহত্যা' চালাচ্ছে সৌদি আরব
সৌদি আরব ইয়েমেনে খোলা আকাশ থেকে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে পাঁচটি ত্রাণ সংস্থা। এছাড়া, দুই বছরের আগ্রাসনে ইয়েমেনের অধিকাংশ মানুষ দুর্ভিক্ষের হুমকির মুখে পড়েছে বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।
পাঁচ ত্রাণসংস্থার পক্ষ থেকে দেয়া যৌথ বিবৃতিতে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের জ্যাঁ-পিয়ারে দেলোমিয়ার জানিয়েছেন, ইয়েমেনে প্রতিদিনই বৃষ্টির মতো বোমা পড়ছে । এর মাধ্যমে দেশটির বেসামরিক মানুষের প্রতি বিদ্বেষ ফুটে উঠেছে বলে তিনি জানান। বর্তমান যুগে খোলা আকাশ থেকে চালানো এ গণহত্যা মেনে নেয়া যায় না বলেও তিনি উল্লেখ করেন।
ইয়েমেনে এক কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৬০ শতাংশই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এর মধ্যে ৩০ লাখ নারী ও শিশু মারাত্মক অপুষ্টির সঙ্গে লড়াই করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৩