ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শহীদ
মার্চ ২৪, ২০১৭ ০৮:০২ Asia/Dhaka
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর শহীদ এবং তিন জন মারাত্মকভাবে আহত হয়েছে।
পশ্চিম তীরের কেন্দ্রস্থলে একটি যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর এ হতাহতের ঘটনা ঘটেছে। রামাল্লার সাত কিলোমিটার উত্তরে জেলাজুন শরণার্থী শিবিরের কাছে গত সন্ধ্যায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
আহত অবস্থায় গাড়ির চার আরোহীকে রামাল্লাহ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক ফিলিস্তিন কিশোর মারা যান। ১৭ বছর বয়সী শহিদ কিশোরের বুক লক্ষ্য করে গুলি করা হয়েছিল। আহত অপর তরুণদের বয়স ১৮ বলে জানানো হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৪
ট্যাগ