‘সৌদি আগ্রাসন ইয়েমেনের শিশুদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দিয়েছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i35194-সৌদি_আগ্রাসন_ইয়েমেনের_শিশুদের_জীবন_মৃত্যুর_সন্ধিক্ষণে_ঠেলে_দিয়েছে’
জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ সৌদি চলমান আগ্রাসনের মুখে ইয়েমেনের শিশুদের মারাত্মক দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইয়েমেনের অনেক শিশুই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েছে বলে আশংকা ব্যক্ত করেছে এ সংস্থা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০১৭ ০৭:১৬ Asia/Dhaka
  • ‘সৌদি আগ্রাসন ইয়েমেনের শিশুদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দিয়েছে’

জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ সৌদি চলমান আগ্রাসনের মুখে ইয়েমেনের শিশুদের মারাত্মক দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইয়েমেনের অনেক শিশুই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েছে বলে আশংকা ব্যক্ত করেছে এ সংস্থা।

ফলিং থ্রো দ্যা ক্রাকস নামের প্রতিবেদনে ইয়েমেনি শিশুদের শোচনীয় পরিস্থিতি তুলে ধরেছে ইউনিসেফ। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের চলমান আগ্রাসন শুরুর দ্বিতীয় বছরে পূর্তি উপলক্ষে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ দুই বছর পুরো করল। যুদ্ধ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে যখন পরিবারগুলো হিমসিম খাচ্ছে তখন এর চড়া মূল্য দিচ্ছে ইয়েমেনের শিশুরা। যুদ্ধ পরিস্থিতিতে শিশু মৃত্যুর করুণ চিত্র তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, গোটা ইয়েমেনে অপুষ্টিতে জর্জরিত শিশুরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। প্রতিদিন দেশটির গোরস্তানগুলোতে নাম চিহ্নহীন  ছোট ছোট কবরের সংখ্যা বাড়ছে এবং এ সব মৃত্যুর কথা কর্তৃপক্ষকেও কেউ জানায় না। আর শিশুদের এ দুর্ভোগের কথা বিশ্বের কাছে অজানাই থেকে যাচ্ছে।

ইয়েমেনের এক কোটি ৭০ লাখ মানুষ বা  ৬৫ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় পড়েছে। অর্থাৎ এ সব পরিবার নিজেদের বা শিশুদের জন্য পর্যাপ্ত খাদ্য আর জোটাতে পারছে না।#

পার্সটুডে/মুসা রেজা/২৮