হিজবুল্লাহর রকেট আতঙ্কে যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিগুণ করছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i35256-হিজবুল্লাহর_রকেট_আতঙ্কে_যুদ্ধজাহাজের_প্রতিরক্ষা_ব্যবস্থা_দ্বিগুণ_করছে_ইসরাইল
ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ্‌র রকেট হামলার ভয়ে যুদ্ধজাহাজ বহরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিগুণ করছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
মার্চ ২৯, ২০১৭ ০৬:০৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহর রকেট আতঙ্কে যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিগুণ করছে ইসরাইল

ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ্‌র রকেট হামলার ভয়ে যুদ্ধজাহাজ বহরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিগুণ করছে ইহুদিবাদী ইসরাইল।

জার্মানিতে নির্মাণাধীন ইহুদিবাদী ইসরাইলের সা’র-৬ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজে বাড়তি আয়রন ডোম বসানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। প্রথমে নির্মাণাধীন যুদ্ধজাহাজগুলোতে একটি করে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী লাঞ্চার বসানোর ব্যবস্থা রাখা হয়েছিল। এখন সেখানে লাঞ্চারের সংখ্যা বাড়ানো হচ্ছে।

হিজবুল্লাহ ব্যাপক সংখ্যক দূরপাল্লার রকেট এবং গোলার মজুদ গড়ে তুলেছে। এতে উপকূল থেকে দূরবর্তী সাগরে মোতায়েন ইসরাইলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ বহর হিজবুল্লাহর সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

এ অবস্থায় নির্মাণাধীন অত্যাধুনিক যুদ্ধজাহাজে দু’টি করে লাঞ্চার বসানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ইসরাইল। আগামী বছর এ যুদ্ধজাহাজ ইসরাইলকে সরবরাহ করার কথা রয়েছে। অবশ্য, শেষ মুহূর্তে নকশা পরিবর্তন করায় যুদ্ধজাহাজ সরবরাহে আরও সময় লাগবে।#

পার্সটুডে/মূসা রেজা/২৯