ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা: আবারো নিহত ১০ বেসামরিক ব্যক্তি
https://parstoday.ir/bn/news/west_asia-i35292-ইয়েমেনে_সৌদি_বাহিনীর_বিমান_হামলা_আবারো_নিহত_১০_বেসামরিক_ব্যক্তি
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে সৌদির জঙ্গিবিমান হামলায় নতুন করে আরো দশ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট শিশু এবং দুই জন নারী রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০১৭ ১৫:০৮ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা:  আবারো নিহত ১০ বেসামরিক ব্যক্তি

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে সৌদির জঙ্গিবিমান হামলায় নতুন করে আরো দশ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট শিশু এবং দুই জন নারী রয়েছেন।

আজ (বুধবার) সাদা প্রদেশের একটি আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় আরো চার ব্যক্তি আহত হয়েছেন বলে আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছেন।

এছাড়া, আজ সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের তায়িজ, হাজ্জাহ এবং সাদা প্রদেশের ধুবাব, হারাদ এবং মুনাব্বিহ এলাকায় বোমা বর্ষণ করেছে। ইয়েমেনের সানার পার্শ্ববর্তী নিহম এলাকায় এক ধরনের হামলায় একটি পরিবারের সব সদস্য নিহত হওয়ার একদিন পর সৌদি বাহিনী এ হামলা চালাল।

এদিকে, ইয়েমেনের সেনাবাহিনী এবং দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের চালানো পাল্টা মর্টার হামলায় হাজ্জাহ প্রদেশের মিদি মরুভূমির উত্তর অংশে ২০ জন ভাড়াটে সৌদি সেনা নিহত হয়েছে। এছাড়া,  ইয়েমেনি সেনাবাহিনীর স্নাইপারদের গুলি বর্ষণে দেশটির অজ্ঞাত স্থানে সৌদির পাঁচ জন সামরিক কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯