সৌদি আরব সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক: প্রধানমন্ত্রী এবাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i35636-সৌদি_আরব_সন্ত্রাসবাদের_প্রধান_পৃষ্ঠপোষক_প্রধানমন্ত্রী_এবাদি
সৌদি আরব যে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তা বিশ্বাস করার পেছনে তার দেশের নাগরিকদের যুক্তিপূর্ণ কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৪, ২০১৭ ১১:৫৮ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।

সৌদি আরব যে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তা বিশ্বাস করার পেছনে তার দেশের নাগরিকদের যুক্তিপূর্ণ কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।

লেবাননের আল মায়েদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এবাদি বলেন, বহু সৌদি সন্ত্রাসী ইরাকের অভ্যন্তরে হামলা চালিয়েছে। ফলে ইরাকের প্রত্যেক নাগরিকের এ কথা বলার অধিকার রয়েছে যে, রাজতান্ত্রিক সৌদি আরব রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক।  

সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে উগ্র ওহাবি মতবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। এটি এমন একটি মতাদর্শ যেখানে পরমতসহিষ্ণুতার অভাব রয়েছে। পাশাপাশি তাকফিরি দায়েশের চলমান বিদ্বেষপূর্ণ ও উগ্র মানসিকতা গঠনের পেছনেও এ মতাদর্শ প্রধান ভূমিকা পালন করেছে।  

ইরাকের সন্ত্রাস বিরোধী লড়াইয়ের একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে গত ৮ মার্চ মার্কিন সংবাদ 'ফক্স নিউজ' টিভি চ্যানেল জানিয়েছে, ইরাকে তৎপর দায়েশ সন্ত্রাসীদের শতকরা ৩০ ভাগ সদস্য সৌদি আরবের নাগরিক। এসব সন্ত্রসী গত তিন বছর ধরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী আবু কামাল শহরের ভিতর দিয়ে ইরাকে অনুপ্রবেশ করেছে।

এছাড়া, ইরাক এখন ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে বলে সৌদি কর্মকর্তারা যে অভিযোগ করছেন একে 'সম্পূর্ণ ভ্রান্ত ধারণা' হিসেবে উড়িয়ে দেন এবাদি। ইরানের পাশাপাশি কুয়েত এবং জর্দানের সঙ্গে বাগদাদের স্বাভাবিক সম্পর্ককে তার সরকারের সফলতা হিসেবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী এবাদি।#

পার্সটুডে/বাবুল আখতার/৪