অধিকৃত আল-কুদসে মসজিদ ভাঙবে ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i36204-অধিকৃত_আল_কুদসে_মসজিদ_ভাঙবে_ইহুদিবাদী_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইল অধিকৃত আল-কুদসে একটি মসজিদ ভাঙার নির্দেশ দিয়েছে। মসজিদটি নির্মাণের অনুমতি নেয়া হয় নি বলে দাবি করে এ নির্দেশ দেয়া হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১৪, ২০১৭ ০৪:৩২ Asia/Dhaka
  • অধিকৃত আল-কুদসে মসজিদ ভাঙবে ইহুদিবাদী ইসরাইল

ইহুদিবাদী ইসরাইল অধিকৃত আল-কুদসে একটি মসজিদ ভাঙার নির্দেশ দিয়েছে। মসজিদটি নির্মাণের অনুমতি নেয়া হয় নি বলে দাবি করে এ নির্দেশ দেয়া হয়েছে।

আল-কুদসের সিলওয়ান এলাকায় আবদুল্লাহ আই-সানাওভি মসজিদটি ভাঙার নির্দেশ গতকাল দেয়া হয়েছে। সিলওয়ান রক্ষা করো কমিটির সদস্য ফকিরি আবু দিয়াব জানান, কয়েক বছর আগে ওয়াকফ জমিতে মসজিদটি বানানো হয়েছে। ওই এলাকায় প্রায় চার হাজার অধিবাসী এ মসজিদটি ব্যবহার করেন। অধিকৃত ফিলিস্তিনে যে ছয় মসজিদ ভেঙে ফেলার হুমকি দেয়া হয়েছে এটি তার অন্যতম।

এদিকে, গত ডিসেম্বরে জাতিসংঘ বলেছে, অধিকৃত পশ্চিম তীর এবং আল কুদসে ফিলিস্তিনিদের ঘরবাড়ির ভাঙার প্রক্রিয়া নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক বছরে তুলনায় এ পর্যায়ে পৌঁছেছে বলে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সমন্বয় দপ্তর বা ওসিএইচএ জানিয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১৪