শত শত কোটি ডলারের প্রকল্প বাতিলে বাধ্য হচ্ছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i36450-শত_শত_কোটি_ডলারের_প্রকল্প_বাতিলে_বাধ্য_হচ্ছে_সৌদি_আরব
সৌদি আরব অর্থনৈতিক এবং অবকাঠামো সংক্রান্ত শত শত কোটি ডলারের প্রকল্প বাতিল করতে বা পর্যালোচনা করতে বাধ্য হচ্ছে। সৌদি সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৮, ২০১৭ ২০:৩৫ Asia/Dhaka
  • শত শত কোটি ডলারের প্রকল্প বাতিলে বাধ্য হচ্ছে সৌদি আরব

সৌদি আরব অর্থনৈতিক এবং অবকাঠামো সংক্রান্ত শত শত কোটি ডলারের প্রকল্প বাতিল করতে বা পর্যালোচনা করতে বাধ্য হচ্ছে। সৌদি সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

প্রকল্প বাতিল করতে বা অধিকতর কার্যকরী করার নির্দেশ সৌদি সরকার দিতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম যখন প্রতি ব্যারেল ১০০ ডলার ছিল তখন এ সব প্রকল্পের বেশির ভাগ নেয়া হয়েছিল। বর্তমানে তেলের দাম ৫৫ ডলারের নিচে নেমে আসায় এ সব প্রকল্প আর আর্থিক দিকে থেকে লাভজনক বলে বিবেচিত হচ্ছে না।

রিয়াদের অর্থ ব্যয় নিয়ন্ত্রণকারী সংস্থা বিসিওএসআর দেশটির প্রকল্প মূল্যায়ন করছে। যে সব প্রকল্পের কাজ ২৫ শতাংশের কম শেষ হয়েছে মূলত সেগুলোর মূল্যায়ন চলছে। এ ছাড়া, কোনো কোনো প্রকল্প বেসরকারি খাতের সহযোগিতায় শেষ করার জন্য পুনরায় দরপত্র আহ্বান করার কাজও চলছে। দেশটির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সঙ্গে খাপ খায় না এমন সব প্রকল্প বন্ধ করে দেয়া হতে পারে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৮