যুদ্ধ হলে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতির নিশ্চয়তা দেয়া হবে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i36592-যুদ্ধ_হলে_ইসরাইলের_ব্যাপক_ক্ষয়ক্ষতির_নিশ্চয়তা_দেয়া_হবে_হিজবুল্লাহ
ইহুদিবাদী ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, নতুন করে কোনো যুদ্ধ হলে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতির নিশ্চয়তা দেয়া হবে।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
এপ্রিল ২১, ২০১৭ ১২:০৯ Asia/Dhaka
  • যুদ্ধ হলে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতির নিশ্চয়তা দেয়া হবে: হিজবুল্লাহ

ইহুদিবাদী ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, নতুন করে কোনো যুদ্ধ হলে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতির নিশ্চয়তা দেয়া হবে।

আল-আকবর দৈনিককে দেয়া সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, হিজবুল্লার উঁচু পর্যায়ের প্রস্তুতির কারণে এ পর্যন্ত লেবাননের বিরুদ্ধে ইসরাইল নতুন করে আগ্রাসনের সাহস দেখায়নি।

তিনি আরো বলেন, সব দিক থেকে পাওয়া খবর থেকে বোঝা যাচ্ছে যে হামলার দুঃসাহস দেখায়নি ইহুদিবাদী ইসরাইল। বর্তমান পর্যায়ে নতুন করে আগ্রাসনের সিদ্ধান্ত ইসরাইল নেয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, কোনো নৈতিকতা বোধ থেকে এমন সিদ্ধান্ত নেয়নি;বরং লেবাননের বিরুদ্ধে হামলা হলে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চয়তা সহকারে ঘটবে তা বুঝতে পেরেছে তেল আবিব।

সামরিক দুঃসাহসিকতা দেখিয়ে ইহুদিবাদী ইসরাইল রাজনৈতিক অঙ্গন বা যুদ্ধক্ষেত্রে কোনো ইতিবাচক ফল পাবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, এসব বিচার বিশ্লেষণ সত্ত্বেও ইসরাইলের যে কোনো হামলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত আছে। #

পার্সটুডে/মূসা রেজা/২১