ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি অনশনকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে
https://parstoday.ir/bn/news/west_asia-i36786-ইসরাইলি_কারাগারে_ফিলিস্তিনি_অনশনকারীদের_সংখ্যা_ক্রমেই_বাড়ছে
ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক আরো বহু ফিলিস্তিনি অনশন ধর্মঘট শুরু করেছেন। ইসরাইলের কথিত আটকাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসব ফিলিস্তিনি অনশন করছেন বলে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছেন। আজ (সোমবার) গণ অনশনের অষ্টম দিন চলছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৪, ২০১৭ ১৭:০৬ Asia/Dhaka
  • ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি অনশনকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে

ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক আরো বহু ফিলিস্তিনি অনশন ধর্মঘট শুরু করেছেন। ইসরাইলের কথিত আটকাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসব ফিলিস্তিনি অনশন করছেন বলে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছেন। আজ (সোমবার) গণ অনশনের অষ্টম দিন চলছে।

'ফ্রিডম অ্যান্ড ডিগনিটি' শীর্ষক ফিলিস্তিনিদের গণ অনশনের প্রতি সমর্থনকারী একটি গণমাধ্যম বিষয়ক একটি কমিটি জানিয়েছে, ইসরাইলের মেগিদ্দো কারাগারে আটক ছয় ফিলিস্তিনি গত বৃহস্পতিবার থেকে কোনো খাবার গ্রহণ করছেন না। ইতিমধ্যে গণ অনশন শুরু করা আরো ১,৫০০ ফিলিস্তিনিদের সঙ্গে তারা যোগ দিয়েছেন বলে ওই কমিটি জানিয়েছে।

সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরাইলি কারা কর্তৃপক্ষ ছয় কারাবন্দীকে গতকাল (রোববার) আলাদা স্থানে একঘরে করার পর মেগিদ্দো কারাগারে আটক আরো ৩৪ বন্দীও অনশনে যোগ দেন। প্রাথমিকভাবে ইসরাইলি কারাগারে আটক সাবেক ফাতাহ নেতা মারওয়ান বারঘুতির আহ্বানে ফিলিস্তিন বন্দীরা গত ১৭ এপ্রিল থেকে গণ অনশন শুরু করেছেন।

৬,৫০০ জনের বেশি ফিলিস্তিনি বর্তমানে ইসরাইলের কারাগারে আটক রয়েছে বলে খবর পাওয়া গেছে।এদের মধ্যে শত শত ব্যক্তি ইসরাইলের অবৈধ প্রশাসনিক আটকাদেশ নীতির আওতায় আটক রয়েছেন। প্রশাসনিক আটকাদেশ এমন একটি নীতি যার আওতায় যেকোনো ফিলিস্তিনিকে বিনা বিচারে বা অভিযোগ কারাগারে আটক রাখতে পারে ইসরাইলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি কারাবন্দিদের কেউ কেউ ইসরাইলের কথিত প্রশাসনিক আটকাদেশ নীতির আওতায় আট, দশ এবং এমনকি এগার বছর পর্যন্ত আটক রয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪