ফিলিস্তিনিদের অনশনের ব্যাপারে আরব নেতারা চুপ কেন: নাসরুল্লাহর প্রশ্ন
https://parstoday.ir/bn/news/west_asia-i37242-ফিলিস্তিনিদের_অনশনের_ব্যাপারে_আরব_নেতারা_চুপ_কেন_নাসরুল্লাহর_প্রশ্ন
ফিলিস্তিনি বন্দিদের অনশন ধর্মঘটের ব্যাপারে নিষ্ক্রিয় অবস্থান ও নীরবতা পালনের জন্য আরব নেতাদের তীব্র সমালোচনা করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৩, ২০১৭ ০৩:৩১ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

ফিলিস্তিনি বন্দিদের অনশন ধর্মঘটের ব্যাপারে নিষ্ক্রিয় অবস্থান ও নীরবতা পালনের জন্য আরব নেতাদের তীব্র সমালোচনা করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

রাজধানী বৈরুত থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ফিলিস্তিনি বন্দিদের প্রতি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পূর্ণ সমর্থন রয়েছে। ফিলিস্তিনি বন্দিরা একদিন না একদিন তাদের অনশন ভাঙবে বলে ইহুদিবাদী সরকার আশা করছে বলে তিনি উল্লেখ করেন।

হিজবুল্লাহ নেতা বলেন, ফিলিস্তিনি সব বন্দি কারাগারে মারা গেলেও ইসরাইলের টনক নড়বে না; কিন্তু এ ব্যাপারে মুসলিম বিশ্ব বিশেষ করে আরব দেশগুলোর দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, অনশন ধর্মঘটকারী ফিলিস্তিনিরা ইসরাইলি কারাগারে শুধুমাত্র তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য সংগ্রম করছেন। তিনি প্রশ্ন করেন, এ অবস্থায় তাদের দুর্দশা দেখার জন্য আরব নেতারা ও মুসলিম সংস্থাগুলি কোথায়?

ফাতাহ আন্দোলনের সাবেক নেতা মারওয়ান বারগুসি’র আহ্বানে গত ১৭ এপ্রিল থেকে অন্তত ১,৬০০ ফিলিস্তিনি বন্দি অনশন ধর্মঘট শুরু করেন। এরইমধ্যে বেশিরভাগ বন্দি প্রায় ১০ কেজি করে ওজন হারিয়েছেন বলে জানা গেছে। বিনা বিচারে আটক রাখার পাশাপাশি ইসরাইলি কারাগারের দুঃসহ পরিস্থিতির প্রতিবাদে ফিলিস্তিনি বন্দিরা অনশন ধর্মঘট করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩