ট্রাম্পের সৌদি সফরের প্রতিবাদে ইয়েমেনে বিশাল বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i38346-ট্রাম্পের_সৌদি_সফরের_প্রতিবাদে_ইয়েমেনে_বিশাল_বিক্ষোভ
ইয়েমেনের জনগণের ওপর সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে সানায় হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের নিন্দা জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০১৭ ০৩:৪০ Asia/Dhaka
  • শনিবার সানায় অনুষ্ঠিত বিক্ষোভের একাংশ
    শনিবার সানায় অনুষ্ঠিত বিক্ষোভের একাংশ

ইয়েমেনের জনগণের ওপর সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে সানায় হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের নিন্দা জানান।

রিয়াদ সফরে গিয়েই শনিবার সৌদি আরবের কাছে ১১,০০০ ডলার মূল্যের অস্ত্র বিক্রির চুক্তি করেন ট্রাম্প। একইদিন ইয়েমেনের রাজধানী সানায় অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা তাদের দেশে সৌদি আরবের ধ্বংসাত্মক তৎপরতায় মার্কিন পৃষ্ঠপোষকতার তীব্র নিন্দা জানান।

একজন বিক্ষোভকারী বলেন, “আমরা এখানে মার্কিন সন্ত্রাসবাদকে 'না' বলতে সমবেত হয়েছি। সেইসঙ্গে আমরা সৌদি সরকারকেও বলতে চাই, তারা গত আড়াই বছরের আগ্রাসনে কোনো কিছু অর্জন করতে পারেনি। রিয়াদ শুধু ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যা এবং এদেশের অবকাঠামো ধ্বংস করতে পেরেছে।”

আরেকজন বিক্ষোভকারী বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পৃষ্ঠপোষকতা সত্ত্বেও সৌদি আরবকে ইয়েমেনের হাতে অপমানজনক পরাজয় বরণ করতে হবে।

বিক্ষোভকারীরা ট্রাম্পের সফরের আগে ইয়েমেনের সেনাবাহিনীর পক্ষ থেকে রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রশংসা করেন।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের দমন এবং সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে পাশবিক বিমান হামলা শুরু করে। এ হামলায় এখন পর্যন্ত প্রায় ১২,০০০ মানুষ নিহত ও অপর হাজার হাজার মানুষ আহত হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১