ইসরাইলি সেনাদের গুলিতে আহত আরো এক ফিলিস্তিনি কিশোরীর শাহাদাত বরণ
https://parstoday.ir/bn/news/west_asia-i38390-ইসরাইলি_সেনাদের_গুলিতে_আহত_আরো_এক_ফিলিস্তিনি_কিশোরীর_শাহাদাত_বরণ
জর্দান নদীর পশ্চিম তীরের বাইত ফাজার উপশহরে আরো এক ফিলিস্তিনি কিশোরী শহীদ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০১৭ ১৪:২৩ Asia/Dhaka
  • ইসরাইলি সেনাদের গুলিতে আহত আরো এক ফিলিস্তিনি কিশোরীর শাহাদাত বরণ

জর্দান নদীর পশ্চিম তীরের বাইত ফাজার উপশহরে আরো এক ফিলিস্তিনি কিশোরী শহীদ হয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে ফাতেমা তাকাতাকে নামে ১৬ বছরের ওই কিশোরী দুই মাস আগে আহত হয়েছিলেন। ইসরাইলি সেনাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টার অজুহাতে তাকে গুলি করা হয়েছিল।

মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত ওই কিশোরীকে কৃত্রিম শ্বাসযন্ত্র দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল এবং গতরাতে সে মারা যায়। নতুন করে কুদস ইন্তিফাদা আন্দোলন শুরু হওয়ার পর এ নিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ৩১২জনে।

কুদস ইন্তিফাদা আন্দোলন শুরুর পর থেকে ইসরাইলি সেনারা নানা অজুহাতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়ে এসব মানুষকে হত্যা করেছে।

মুসলমানদের ধর্মীয় স্থাপনাগুলোতে ইসরাইলি সেনাদের হামলা, আল আকসা মসজিদের জায়গা ভাগ ও প্রার্থনার সময় নির্ধারণের প্রতিবাদে গত ২০১৫ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিরা কুদস ইন্তিফাদা আন্দোলন শুরু করে। #      

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২১