বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় শহীদ হলেন ফিলিস্তিনি কিশোরী (ভিডিও)
-
জেনিন শহরের এখানেই ওই ফিলিস্তিনি কিশোরীকে গুলি করে গুরুতর আহত করে বর্বর ইসরাইলি সেনারা।
অধিকৃত পশ্চিমতীরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি কিশোরী আজ শহীদ হয়েছেন বলে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে। কথিত ছুরিকাঘাতের অভিযোগ তুলে ওই কিশোরির ওপর গুলি চালানো হয় বলে ইসরাইলি বাহিনী দাবি করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) অধিকৃত পশ্চিম তীরের উত্তর অংশের জেনিন শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অবৈধ 'মেভো দোতান' বসতি স্থাপনের প্রবেশমুখে ফিলিস্তিনি কিশোরীর ওপর গুলি চালানো হয়। ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফা ওই কিশোরীর নাম নাওয়াফ ইনফিয়াত বলে জানিয়েছে। তিনি পশ্চিম তীরের উত্তর অংশের ইয়াবাদ শহরের অধিবাসী ছিলেন।
১৬ বছর বয়সি কিশোরি চিকিৎসাধীন অবস্থায় হিলেল ইয়োফে হাসপাতালে মারা যান। ইসরাইলি বাহিনীর হামলায় গুরুতর আহত হলে তাকে অবৈধ রাষ্ট্র ইসরাইলের উত্তর-পশ্চিম অংশের হাদেরা শহরের ওই হাসপাতালে ভর্তি করা হয়।
নতুন করে তৃতীয় ইন্তিফাদা আন্দোলন শুরু হওয়ার পর এ নিয়ে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় এ পর্যন্ত ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সেনারা নানা অজুহাতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়ে এসব মানুষকে হত্যা করেছে।
মুসলমানদের ধর্মীয় স্থাপনাগুলোতে ইসরাইলি সেনাদের হামলা, আল আকসা মসজিদের জায়গা ভাগ ও প্রার্থনার সময় নির্ধারণের প্রতিবাদে গত ২০১৫ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিরা কুদস ইন্তিফাদা আন্দোলন শুরু করে।#
পার্সটুডে/বাবুল আখতার/২