সিরিয়ায় দায়েশ অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় নেতানিয়াহু
সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এক প্রতিক্রিয়ায় ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তারা এ অঞ্চলে ইরানের প্রতিটি কর্মকাণ্ডের ওপর নজর রাখছেন।
ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্টের ইন্টারনেট সংস্করণে লেখা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের উচিত নয় ইসরাইলকে হুমকি দেয়া।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, গত ৭ই জুন তেহরানে দায়েশের সন্ত্রাসী হামলার জবাবে তারা সিরিয়ার দেইর আজ যোর প্রদেশে দায়েশ অবস্থানে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি আরো জানিয়েছে, ইরাকের আকাশসীমা পেরিয়ে ৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। #
পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/২০